চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের গণসংযোগ
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
এ দেশে কেউই সংখ্যা লঘু নয়, সবাই আমরা বাংলাদেশী, সবার সমান অধিকার রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে মৌলিক অধিকার ও তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছে। যার ফলে আজ আমরা ধানের শীষে ভোট চাইতে ও গণসংযোগ করতে পারছি। শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি জনসংযোগ কালে বিভিন্ন পথসভায় উপস্থিত জনতর উদ্দেশ্যে বলেন, আমাকে আওয়ামী লীগ সরকারের আমলে মেরে ফেলার জন্য গুম করা হয়েছিল। আপনাদের দোয়ায় দীর্ঘ ১৪ বছর পর আজ আপনাদের মধ্যে ফিরে আসতে পেরেছি।
তিনি চকরিয়া-পেকুয়ায় নির্বাচনী এলাকায় ধানের শীষে ভোট চেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তার সাথে ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক এমপি হাসিনা আহমদ। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ অঙ্গ সংগঠনের নেতারা।