ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েনে আদালতের অনুমতি পেলেন ট্রাম্প

Printed Edition

আলজাজিরা

মার্কিন আপিল আদালত রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ওয়াশিংটন ডিসিতে জাতীয় গার্ড মোতায়েন রাখতে পারবেন। আদালতের এ সিদ্ধান্ত রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছে- রাজধানীতে সম্ভাব্য অস্থিরতা ও সহিংসতা মোকাবেলায় জাতীয় গার্ডের উপস্থিতি অপরিহার্য।

বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমাবেশকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। আদালত আপাতত এ মোতায়েন বহাল রাখার অনুমতি দিয়েছে, যদিও মামলাটি এখনো চলমান এবং চূড়ান্ত রায় আসতে সময় লাগবে। ওয়াশিংটন ডিসির স্থানীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।