লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। গত শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো: আবদুর রশিদ।
জেলা নির্বাচন অফিসার মো: আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো: রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।