সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান
Printed Edition
বিবিসি
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে ‘ব্যাপক’ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিন বাহিনীর ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএসের অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়। সেন্টকমের তথ্য অনুযায়ী, ‘অপারেশন হকআই স্ট্রাইক’ নামের এই অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইএসের পরিচিত অবকাঠামো ও অস্ত্র মজুদের স্থানগুলো ছিল হামলার লক্ষ্য। গত ১৩ ডিসেম্বর সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় আইএসের এক অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন। ওই ঘটনার পরই আইএসের ঘাঁটির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।