ডেমরা ভলান্টিয়ার্সের তত্ত্বাবধানে বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (২৮ মার্চ) অসহায়দের মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন, হুইল চেয়ার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিল ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, সেক্রেটারি মো: মনিরুজ্জামান, সামসুন্নাহার মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কমরেড ইলিয়াস আহমেদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাসির প্রদীপ ফাউন্ডেশন, ডেমরা ব্লাড, আল মোস্তফা ফাউন্ডেশন এবং ফজলুর রহমান ফাউন্ডেশনে নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অসহায়দের মাঝে দু’টি রিক্সা ভ্যান, পাঁচটি সেলাই মেশিন ও একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ ছাড়া ১৩০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী (সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেয়াজ ও ডাল) বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।