মানবিক সংগঠন রক্তস্পন্দনের উদ্যোগে এবং ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়ার (এনএসবি) সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরখানে ছিন্নমূল, অসহায়, স্বজনহারা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের আশ্রয়স্থল আপন নিবাসে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার অবদান এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: মো: মেহরাব হোসেন এবং ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা: এম এ তাইফুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ন্যাশনালিস্ট অফ এসজেডএমসি, বগুড়া (এনএসবি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা: মো: রাশেদুল হাসান রিপন, সাবেক সহ-সভাপতি ডা: তাপস কুমার দাস, সাবেক সদস্য ডা: রাজিব হোসেন, বর্তমান সভাপতি শেখ শাকির ইবনে সাইখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মো: মওদুদ হোসেন মঈন, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ মোল্লা, ইব্রাহিম মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা মো: আশরাফ হোসেন, পপুলার মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা এ কে এম মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরো অনেকে।