পলাশীর মোড়ে গত ১২ এপ্রিল পুলিশ সার্জেন্ট জামালের সাথে অশোভন আচরণ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়ে সম্প্রতিক সময়ে পুলিশের উপর বিভিন্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পলাশীর মোড়ে মেট্রো-গ-৩৪-৫৯০৬ গাড়িটির ডকুমেন্টস যাচাইকালে ওই গাড়িতে থাকা মালিকের স্ত্রীর সার্জেন্টের সাথে অশোভন আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং পুলিশকে নিয়ে করা বাজে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা ভাইরাল হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার টেনে-হিচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের প্রতি কতিপয় দুষ্কৃতিকারীর এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও অসদাচরণ জুলাই বিপ্লব পরবর্তী ভেঙ্গে পড়া পুলিশের মনোবল ঘুরে দাঁড়ানো এবং দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিকীকরণের পথে বাধা ও ষড়যন্ত্র হিসেবে মনে করে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি সময়ে পুলিশের উপর বিভিন্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন মর্মে নিশ্চিত হয়েছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করছি, যাতে বাংলাদেশ পুলিশ আরো কার্যকর ও জনবান্ধব হয়ে উঠে।