ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ আগুনে পুড়ে গেছে। এছাড়া শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়েছে।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের ধারণা, ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কিভাবে এই আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত না।