গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত ও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় চলছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। কর্মসূচি কেন্দ্র করে সর্বস্তর মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
শনিবার বেলা সোয়া ৩টার দিকে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে ঘোষাণাপত্র পাঠ করা হবে।
সরজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিলের স্রোত যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি রমনা পার্ক, কাকরাইল , মৎসভবন, প্রেসক্লাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে গণজমায়েত। মঞ্চ থেকে ঘোষণা দেয়া হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানে কোন আর জায়গা নেই, যে যেখানে আছেন বসে পড়ুন।
জানা গেছে, কর্মসূচি থেকে ঘোষণা পাঠ আসবে এবং দোয়ার মাধ্যমে শেষ হবে আজকের এই জমায়েত।
সরেজমিনে দেখা গেছে, পুরুষের সাথে নারীরা ফিলিস্তিনির পক্ষে সংহতি জানাতে এসেছেন। তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, ' ফ্রি ফ্রি ফিলিস্তিন।
মার্চ ফর গাজা কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। আয়োজকরা জানিয়েছেন, গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যেই এই আয়োজন।