ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসএরটি)-এর যৌথ উদ্যোগে বুধবার (৩০ জুলাই) টিএসসি মিলনায়তনে এক স্মারক বক্তৃতা, বৃত্তি, পদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এছাড়াও কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর আদুল মাজেদ, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানের শুরুতেই ‘যুগ পরম্পরায় কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ড. ভীষ্মদেব চৌধুরী। এরপর বিএস, অনার্স ও এমএস শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, পুরস্কার ও পদক প্রদান করা হয়।

কাজী মোতাহার হোসেন পদক ও বৃত্তি পেয়েছেন ২০১৭ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের বিএস (অনার্স) ও এমএস-এর ছাত্রছাত্রীদের মধ্যে মো: রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো: মুহিতুল আলম, ফারিয়া রউফ রিয়া, তাসনীম আরা, মো: রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো: মুহিতুল আলম, বিকাশ পাল, মো: মোদাচ্ছির আকিব, নওশিন তাবাসসুম সোহানা, লুবানা তানভিয়া, ফারজানা জামান, আতিকা অবনী, নুসরাত জাহান, উম্মে নাঈমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো: মুদাচ্ছির হোসেন আকিব, তৃষ্ণা সাহা, তাসমিয়া আফরিন এমা, শায়েরা আক্তার। বিজ্ঞপ্তি