লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১-এর অধীনে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রোটেস্টিং ভয়েজের যৌথ বার্ষিক সম্মেলন ২০২৫ বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাজধানীর সোনারগাঁ রোডের ম্যানিন কড়াই গোস্ত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সম্মেলনে দুই ক্লাবের সদস্যরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন।
লায়ন সাদাত ফেরদৌস এবং লায়ন ইঞ্জি আমিনুল আহসানের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উল্লেখ্য, সম্মেলনে ২০২৫-২৬ সময়কালের জন্য নতুন ক্লাব অফিসারদের নির্বাচন করা হয়। সরাসরি ভোটের মাধ্যমে লায়ন ফাহাদ ফেরদৌস ও আবু সাউদ ক্লাব প্রেসিডেন্ট, লায়ন মো: মশিউজ্জামান ও আতিয়া ক্লাব সেক্রেটারি এবং লায়ন শাহাদাত ও নাফিউর রহমান ক্লাব ট্রেজারার নির্বাচিত হন। বিভিন্ন পদে অন্যান্য ক্লাব অফিসারদেরও নির্বাচন করা হয়। সম্মেলনে ক্লাবের গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উৎসাহজনক পরিবেশে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।