বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় ভ্যানে লাশ আগুন দেয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।
ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।
সোমবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিনে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন বলে পরে জানা যায়।
গত সেপ্টেম্বর মাসে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে এক যুবকের লাশ তুলতে দেখা যায়।
এবার ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করলেন তদন্তকারী কর্মকর্তারা।
সূত্র : বিবিসি