মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম ও লেনদেন বিবরণী চিঠি দেয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা। আটকের দুই দিন পরে তাকে আদালতে পাঠালে ৩০ দিনের আটকাদেশ দেয়া হয়।

এ আটকের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলও আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন।

পরে ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, ব্যবসায়ী দেওয়ান সমির ও অজ্ঞাত আরো দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

সূত্র : বিবিসি