প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল।
এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৫ আসামিকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পর দিন পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।