রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় একটি বাসায় দেবরে ছুরিকাঘাতে ভাবি আয়েশা খানম মনি (৪৫) নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার ছুরিকাহত হন তিনি।

গুরুতর আহত অবস্থায় আয়েশা খানম মনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশা খানম মনি দক্ষিণ কমলাপুরে কবরস্থান গলি এলাকার ১৭১/৩ নম্বর বাসার মরহুম হাবিবুর রহমানের মেয়ে। তার স্বামী ঢাকা ব্যাংককে চাকরি করেন।

নিহতের ছেলে মাহাদি হাসান বলেন, ‘আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। সকালে বাসার গেটের সামনে আমার আম্মা দাঁড়িয়ে ছিলেন, আমার আম্মা কোনো কিছু বোঝার আগেই আমার চাচা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় আম্মাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘কী কারণে আম্মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না।’

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা দক্ষিণ কমলাপুরে কবরস্থান গলি এলাকার ১৭১/৩ নম্বর বাসার মৃত হাবিবুর রহমানের মেয়ে ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।