শিক্ষার মানোন্নয়নে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুণীজনদের সম্মাননা সনদ, সম্মাননা স্মারক ও মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত সোমবার (২২ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সভাপতি মো: নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি), ভূরুঙ্গামারী মো: ইনছাফুল হক সরকার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অসাধারণ অবদান রাখায় নুরুল ইসলামকে সম্মাননা সনদ, সাবেক অধ্যক্ষ মরহুম আবু বকর মিয়াকে মরণোত্তর সম্মাননা স্মারক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রবিউল করিমকে গুণী শিক্ষক ও সফল পিতা হিসেবে সম্মাননা স্মারক, মো: ইনছাফুল হক সরকারকে সম্মাননা স্মারক এবং বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো: মোখলেছুর রহমানকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শাহীনুর বেগম, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো: লুতফর রহমান, কচাকাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার) এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: আবু হাসান সোহেলসহ আরো অনেকে।
এ সময় বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অসাধারণ অবদান রাখায় নুরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর বেগম।