কাতার যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন ছাত্র-জনতার আন্দোলনের ‘নাইন মার্ডার’ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নেতা রাসেল মিয়া (৩২)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো: গোলাম মোস্তফা।
রাসেল মিয়া বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা ও বানিয়াচং উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
ওসি গোলাম মোস্তফা জানান, গ্রেফতার রাসেল বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনের ‘নাইন মার্ডার’ মামলার আসামি। তার বিষয়ে আগেই ইমিগ্রেশনে চিঠি দেয়া ছিল। সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে থানায় এনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।