ঢাকার ধামরাইয়ে বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ১২ (সেপ্টেম্বর) বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সমাবেশ আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ জলিল, ধামরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, শ্রমিক দলের সাবেক সভাপতি লোকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, মোঃ খুররম চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক প্রমুখ
সমাবেশে জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিবাদিরা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেও পারিনি। বিএনপি জনগণের রায়ে আবারো নির্বাচিত হয়েছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি সাধারণ জনগণের দল।
সমাবেশ শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুলিপিঠা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।