ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় যুবক খুন
বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে নগরীর কাচিঝুলি মোড়ে নুরু মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি হামিদ উদ্দিন রোড এলাকার বাসিন্দা আজাদ বাবুর্চির ছেলে সজিব (২১) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি তার বাবার খাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে নগরীর কাচিঝুলি মোড়ে নুরু মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে কাঁচিঝুলি হামিদ উদ্দিন রোডের নুরু মিয়ার চায়ের দোকানে শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় সজিব ও মন্টির মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে বুকে আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। নিহত সজিবের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।