সাভার পৌর এলাকার ভাটপাড়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজের আয়োজনে সীরাতুন্নবী (সা.) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মাদাবাদ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো: সাইফুল ইসলাম রফিক।

আলোচনা শেষে সন্ধ্যার পর সাইমুম শিল্পী গোষ্ঠী, প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, দুরন্ত শিল্পী গোষ্ঠী, সাভার শিল্পী গোষ্ঠী এবং তরঙ্গ শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে।