গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাসান মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর আখড়াপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত হাসান মিয়া ওই গ্রামের আল-আমিন মিয়ার ছেলে। তিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্বজনরা জানায়, ইতোপূর্বে হাসান মিয়া পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঢাকায় এ কাজ করা অবস্থায় শারীরিক অসুস্থ হয়ে ৭ মাস আগে বাড়ি ফেরেন। এর দুই মাস পর বিয়ে করেন। এ বিয়ের তিন সপ্তাহ পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হাসান আলী। এ অবস্থায় তাকে তালাক দিয়ে চলেন যান স্ত্রী। তখন থেকে আরো অসুস্থ হন হাসান আলী। এরই একপর্যায়ে শনিবার দুপুরের দিকে ঘরের তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম। তিনি বলেন, হাসান আলীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) সুকুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাসান আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।