ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মানুষকে স্বাবলম্বী করার লক্ষে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে গফরগাঁও পৌরসভা আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, পৌরসভার আইইউজিআইপি প্রকল্পের সিডিএ মো: মাসুদুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও প্রশিক্ষণরত মহিলারা উপস্থিত ছিলেন।