গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সকালে সাদুল্লাপুর শহরতলীর একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি মরহুম শহিদুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, খাইরুল ইসলাম বিয়ে করে প্রায় চার বছর ধরে সাদুল্লাপুর শ্বশুরবাড়ি থাকতেন। রোববার রাতে খাইরুল ইসলামকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সোমবার ভোরে বাড়ির পেছনে একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে খায়রুল ইসলাম নামের এক শ্রমিককে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।