দাগনভুঞার ইয়াকুবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে ইয়াকুবপুরের হাট পুকুরিয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- মিজি বাড়ীর সাইফুল ইসলামের ছেলে নাফিজ (১০) ও নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (১০)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুদের অভিভাবকরা জুমার নামাজে গেলে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।