এপ্রিলের শেষদিকে এসে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে পাঁচ জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জেলাগুলো হলো যশোর, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী।
এর মধ্যে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। সেখানে ৩৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এছাড়া সোমবার ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তারা।
কোনো কোনো এলাকায় বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সূত্র : বিবিসি