বিশ্বের দূষিত বাতাসের শহরের প্রায়ই প্রথম সারিতে থাকে রাজধানী ঢাকা। শহরটির বাতাস দিন দিন আরো বেশি অস্বাস্থ্যকর হয়ে উঠছে বাসিন্দাদের জন্য।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৭ মিনিটে একিউআই স্কোর ১৭৭ নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচক অনুসারে শহরটির বাতাস আজ বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

পাকিস্তানের লাহোর, ইরাকের বাগদাদ ও মিশরের কায়রো যথাক্রমে ২৩৯, ১৯৭ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সেটি বেড়ে ২০১ থেকে ৩০০-এর মধ্যে চলে এলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছায়। এতে বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি