তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২৮ মে) স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করবে স্বাগতিক পাকিস্তান। খেলা শুরু রাত ৯টায়।

সদ্যই আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। সেই হারের ক্ষত এখনো শুকিয়ে সারেনি। সেই দুঃখ না ভুলতেই আবার নতুন করে মাঠে নামতে হচ্ছে লিটন দাসদের।

এদিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে প্রায় তিন বছর পর। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে খেলছে দু’ দল।

মোট ১৯ দেখায় ৩ জয় থাকলেও ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে কখনোই হারাতে পারেনি তাদের।

অধরা সেই জয়ের খুঁজে লিটন দাসের নেতৃত্বে মাঠে নেমেছে টাইগাররা।

আরব আমিরাতের বিপক্ষে খেলা সিরিজের শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে লাল সবুজরা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।