সিলেটের বারহালী হুজুরের ইন্তেকাল
Printed Edition
সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, শায়খুল হাদিস, মাখযানুল উলূম গাফফারিয়া মাদরাসা, খাড়াভরা-বিয়ানীবাজারের দীর্ঘদিনের মুহতামিম ও বর্তমান সদর মুহতামিম মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার গভীর রাতে সিলেট শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি সাবেক ঢাকা দক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, নগর মহিলা মাদরাসা, নালিউরী মহিলা মাদরাসা ও রায়গড় দত্তরাইল মহিলা মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দীর্ঘদিন হাদিসের দরস প্রদান করেন। তিনি খলিফায়ে মাদানী হজরত শায়খে গুনই (রহ.)-এর বিশিষ্ট খলিফা ছিলেন এবং ইলম, আমল ও তাসাউফের খেদমতের মাধ্যমে সিলেট অঞ্চলে বিশেষ খ্যাতি অর্জন করেন।
তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার ইন্তেকালে আলেম-ওলামা, ছাত্রসমাজ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিজ্ঞপ্তি।