বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা। সাড়ে ৪টায় শুরু হয়েছে খেলা।

একমাত্র টেস্ট ম্যাচ আর ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই সিরিজের ব্যর্থতা আড়াল করতে টাইগাররা আজ মাঠে নেমেছে দৃশ্যপট বদলাতে।

এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। স্পিন বিভাগ শক্তিশালী করতেই এই দুজনকে একইসাথে দলে রাখা হয়েছে।

একাদশে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে সুযোগ পেয়েছেন ইয়াসির। মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা করে নিয়েছেন একাদশে।

অন্যদিকে উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশের একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।