মাঠে গড়ালো অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে টিম দুরন্ত ও টিম ধূমকেতু। যেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ধূমকেতু অধিনায়ক লিটন দাস।
মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে দুই দলের লড়াই। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে দুরন্ত ও ধূমকেতু।
ধূমকেতু একাদশ
লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
দুরন্ত একাদশ
আকবর আলি, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আজিজুল হাকিম, রিপন মণ্ডল, গাফফার সাকলায়েন, মেহরাব হাসান, রাকিবুল হাসান ও নাহিদ রানা।