সিলেটে ১৫ দিনব্যাপী ‘আলোর অন্বেষণ বইমেলা’ শুরু ৫ জানুয়ারি
Printed Edition
সিলেট ব্যুরো
স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের উদ্যোগে আগামী ৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী বইমেলা। মেলা সিলেট নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সফল-প্রাণবন্ত এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে লেখক ও প্রকাশকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার রাতে নগরীর জিন্দাবাজারের কাজী নজরুল একাডেমি হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাহিত্য প্রকাশনা সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালয় মতবিনিময় সভায় উপস্থিত লেখক প্রকাশকদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে এর ওপর আলোচনা করেন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার সাংবাদিক এম জে এইচ জামিল।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মোস্তাক, সৈয়দ নাসির উদ্দিন রহ: স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক, কবি ও কলামিস্ট আব্দুল হক, কবি জগলুল হক, ছড়াকার দিলোয়ার হোসেন দিলু, কলামিস্ট মাওলানা শামসীর হারুনুর রশীদ, কবি মাহফুজ জোহা, কবি শান্তা কামালী, কবি কামাল আহমদ, কবি মোস্তাফিজ সৈয়দ, ছড়াকার আব্দুল কাদির জীবন, গীতিকার কুবাদ বখত রুবেল, কবি মকসুদ আহমদ লাল ও সাহিত্যকর্মী আফিয়া বেগম লিমা, আলোর অন্বেষণের সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ ও আপ্যায়ন সম্পাদক কয়েস আহমদ।