থাই আদালতে বিরোধীদলীয় নেতা ও এমপিদের বিরুদ্ধে মামলা
Printed Edition
এএফপি
থাইল্যান্ডের একটি আদালত শুক্রবার প্রধান বিরোধী দলের নেতাসহ ১০ জন এমপির বিরুদ্ধে দায়ের করা মামলায় শুনানির সিদ্ধান্ত নিয়েছে। রাজপরিবার অবমাননা আইন সংস্কারের চেষ্টা সংক্রান্ত অভিযোগে এ মামলা হলেও আদালত তাদের তাৎক্ষণিকভাবে এমপি পদ থেকে বরখাস্ত করেনি।
নাথাফং রুয়েংপানিয়াওতের নেতৃত্বাধীন প্রগতিশীল পিপলস পার্টি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল। এর আগে দলটির পূর্বসূরি রাজপরিবার অবমাননা সংক্রান্ত কঠোর আইনটি সংশোধনের জন্য একটি খসড়া বিল পার্লামেন্টে উত্থাপন করেছিল।
জাতীয় দুর্নীতি দমন কমিশন সম্ভাব্য নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলে বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠায়। শুক্রবার আদালত জানায়, তারা মামলাটি গ্রহণ করেছে। তবে এপিদের তাৎক্ষণিকভাবে পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার ক্ষমতা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।