নীলফামারী-২ আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
Printed Edition
নীলফামারী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সরোয়ারুল আলম বাবু মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গত মঙ্গলবার দুপুরে জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি দলীয় নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, সহকারী সেক্রেটারি বাবলু হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ শহিদার রহমান, লক্ষ্মীচাপ ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান প্রমুখ। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।