নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition

দুইশ’ তিন.

তারপর হাত কচলে বলল, ‘স্যার, আমার আচরণে কিছু মনে নিয়েন না। ভুল হয়ে গেছে। বাদাবনে জীবজন্তুর সাথে থাকতে থাকতে ওরকম হয়ে গেছি স্যার। আর এদিকের লোকগুলোও বেয়াড়া। শক্তের ভক্ত নরমের যম।’

‘ঠিক আছে। কিছু মনে করিনি। আপনাদের কাজ আপনারা করেছেন। বেশ ভালোভাবেই করেছেন। আরো ভালোভাবে টহল দেন। এদিকে অনেক অকাম ঘটে যাচ্ছে। চামড়ার লোভে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গলের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। রয়েল বেঙ্গল টাইগার পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রজাতি হওয়ার আশঙ্কায় আছে। এটাকে আমাদের রক্ষা করতেই হবে।’

পুলিশ আবার সেলুট ঠুকে বলল, ‘জ্বি স্যার।’ তারপর একটু ইতস্তত করে বলল, ‘স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি।’

‘করুন।’

  • (চলবে)