ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত : ব্রিটেন

Printed Edition

দ্য গার্ডিয়ান

ইরানের সামরিক কৌশলের নেপথ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ‘অদৃশ্য হাত’ রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। উত্তর ইরাকের ইরবিলে পশ্চিমা বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার পর তিনি এ মন্তব্য করেন। লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত ব্রিটেনের সামরিক সদর দফতরের কর্মকর্তারা জন হিলিকে বলেন, ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ড্রোনচালকরা ক্রমেই ‘রুশ রণকৌশল’ গ্রহণ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে দুই হাজারের বেশি ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে। রাশিয়া এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি বলেন, রাশিয়া ইরানকে ড্রোন ব্যবহারে বিশেষ কারিগরি পরামর্শ দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

ব্রিটেনের নর্থউড সামরিক কমান্ড সেন্টার পরিদর্শনকালে ব্রিটেনের চিফ অব জয়েন্ট অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জন হিলিকে বলেন, রাশিয়া এখন ইরান ও তাদের অনুগত গোষ্ঠীগুলোকে ড্রোন মোতায়েন ও ব্যবহারের বিষয়ে কৌশলগত পরামর্শ দিচ্ছে বলেই মনে হচ্ছে।