চাঁদপুর-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
Printed Edition
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা আমির বি এম কলিম উল্লাহ, নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আরি মোস্তফা কামাল, নায়েবে আমির মো: বাদশা ফয়সাল, শাহরাস্তি পৌর আমির মাও: জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাও: আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব নেতৃবৃন্দ।