ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

মেয়েরা কে কোথায় আছো? বিয়ের গান গাও। বাজনা বাজাও।’ কিন্তু রাজপ্রাসাদে রুদ্রসেনের এমন তোড়জোড় আয়োজনে রাজকুমারের মনে প্রশ্ন উদয় হলো। ‘কী ব্যাপার! রুদ্রসেন কেন এত ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন? এর আগে তো কখনো আমার বিয়ের জন্য তার এমন তোড়জোড় দেখিনি!’

মান্দারশার মন এমনিতেই ব্যথিত। জলজ্যোতিকে বারবার মনে পড়ছে তার। কাজেই এ বিয়েতে মন বসছিল না কিছুতেই। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, ‘বিয়ে! এত তাড়াহুড়োর কী আছে?’

তার হৃদয় পটে বারবার ভেসে উঠছে জলজ্যোতির করুণ মুখ। ‘এমন নিষ্পাপ মুখ কি করে ছলনা করতে পারে? এমন কোমল মুখ কী করে ভালোবাসার অভিনয় করতে পারে? কেন জলজ্যোতি কথা বলতে পারে না? কেনো সে এত কোমল, এত অমায়িক, এত নিষ্পাপ, এত নিরহঙ্কার! কোনো ছলনাময়ী মেয়ের চোখ কি করে এত সত্য হয়?

(চলবে)