কিডনি রোগে আইসিইউতে বাকৃবি শিক্ষার্থীর বাবা
সহায়তার আবেদন
Printed Edition
বাকৃবি প্রতিনিধি
কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন শারমিলির বাবা। তার জীবন বাঁচাতে এখন চেনা-অচেনা সবার দুয়ারে সহায়তার আবেদন জানাচ্ছেন নওশিন।
পরিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবারের মতো তার বাবার কিডনির সমস্যা শনাক্ত হয়। এর পর থেকে নিয়মিত চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বছরের ফেব্রুয়ারিতে তার ক্রিয়েটিনিন লেভেল ৮-এ পৌঁছায়। পরবর্তী সময়ে পরিস্থিতি আরো জটিল হয়ে তিন মাস আগে তা বেড়ে ১০-এ দাঁড়ায়। বর্তমানে তার ক্রিয়েটিনিন লেভেল ১৪, ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন।
চিকিৎসকরা দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দিলেও আর্থিক সঙ্কটের কারণে তা সম্ভব হয়নি বলে জানান নওশিন। তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমাদের সঞ্চিত অর্থ ও জমিজমা প্রায় সবই শেষ হয়ে গেছে। আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন আমরা চরম সঙ্কটে আছি। তিন বোনের মধ্যে আমিই বড় এবং পরিবারের দায়িত্বও এখন আমার কাঁধে। মা দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপ ও আইবিএসসহ নানা রোগে ভুগছেন, তার চিকিৎসাতেও আগে অনেক ব্যয় হয়েছে।’
বর্তমানে ডায়ালাইসিস শুরু এবং পরবর্তী সময়ে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন; কিন্তু অর্থাভাবে এখনো ডায়ালাইসিস শুরু করা সম্ভব হয়নি।
এ অবস্থায় বাবার জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন নওশিন শারমিলি।
সহযোগিতার জন্য সরাসরি তার পরিবারের কাছে বা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।
বিকাশ ও নগদ নং-০১৭৪২০৫৯৯৪৬ (নওশিন)
রকেট নং-০১৭৭২১৮৭৮৩৮ (শারিকা)
ব্যাংক হিসাবের নাম : ঈঐঙডউঐটজণ ঝঅজওকঅ ঞঅ ঝঐওঘ
হিসাব নম্বর : ০১৪১১০১৩২০৪১৯
ব্যাংক : পূবালী ব্যাংক পিএলসি, বাকৃবি ক্যাম্পাস শাখা, ময়মনসিংহ
রাউটিং নাম্বার : ১৭৫৬১২৪১৫