শ্রমিকের মজুরি-স্বাস্থ্য বাসস্থানে অগ্রাধিকার দেবে বিএনপি : রহমাতুল্লাহ
Printed Edition
বিএনপি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। গতকাল শনিবার বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কারিকর বিড়ি ফ্যাক্টরি ও আশপাশ এলাকায় বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, বছরের পর বছর সাধারণ শ্রমিকরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দিনরাত কঠোর পরিশ্রম করেও তারা প্রাপ্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত থেকেছেন। এখনো অনেক শ্রমিকের জন্য নিরাপদ বাসস্থান, পর্যাপ্ত চিকিৎসা ও সম্মানজনক জীবনমান নিশ্চিত হয়নি, যা এ রাষ্ট্রের ব্যর্থতা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো: আল-আমিন হোসেন, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো: ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহসভাপতি ইলিয়াছ আহমাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: শফিকুল ইসলাম মিরাজ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো: জাহিদ হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড শ্রমিকদল নেতা মো: লিটন হাওলাদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি।