কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে মাকতাবাতুল ফাতাহ

Printed Edition
3rd-1
মাকতাবাতুল ফাতাহের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে ও তাদের পড়াশোনায় উৎসাহিত করতে ‘বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা-২০২৬’ আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আল-ফাতাহ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’।

গতকাল রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই মেধা বৃত্তি ও সম্মাননা তুলে দেয়া হয়।

আল-ফাতাহ গ্রুপের এমডি এম এ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি হিফজুর রহমান, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আবদুল জলিল ফারুকী এবং মুফতি বোরহান উদ্দীন রাব্বানীসহ দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষায় দেশসেরা তিন ছাত্র ও তিন ছাত্রীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষার আওতাধীন বিভিন্ন বিভাগে দেশসেরা মোট ১৮ ছাত্র ও ১৫ ছাত্রীকে এককালীন মেধাবৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ফ ম খালিদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি তাদের আগামীর পথচলাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশের এই উদ্যোগ কওমি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করবে।’ বিজ্ঞপ্তি।