দুই ম্যাচে পরই নোয়াখালীর অধিনায়ক পরিবর্তন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আসর শুরুর আগে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সৌম্য সরকার। তবে ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায় তিনি এখনো নোয়াখালী শিবিরেই যোগ দেননি। সৌম্যের জায়গায় অধিনায়ক হতে আলোচনায় ছিলেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে চমক দেখিয়ে অলরাউন্ডার সৈকত আলীকে অধিনায়কত্ব দেয় নোয়াখালী। দুই ম্যাচে যেতেই সেই সৈকতকে শুধু অধিনায়কত্ব নয়, একাদশ থেকেও বাদ দিয়েছে দলটি। গতকাল রাজশাহীর বিপক্ষে টস করেছেন নতুন অধিনায়ক পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। নতুন অধিনায়ক হিসেবে দলীয় সর্বোচ্চ ২৮ বলে ৪ চারে ৩৩ রান করেন তিনি।