ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

‘মেরিন্তারা!’ কাঁকড়া-কবি কেঁদে কেঁদে বলল। ‘চুক্তি শেষ! এখন তুমি...’। কবির কথা শেষ হতে না হতেই সমুদ্রের গভীর থেকে ভেসে এলো এক বিকট হাসি। আন্দ্রারিণী ছুটে আসছে এদিকে, মেরিন্তারাকে ধরে নিয়ে যেতে!

‘হা-হা-হা! মেরিন্তারা, রাজকুমারের চুম্বন পাওয়ার আগেই সূর্য ডুবে গেছে। সেই সাথে লেজে পরিণত হয়ে গেছে তোমার পা। কাজেই চুক্তি অনুযায়ী এখন তুমি আমার দাসী!’ আন্দ্রারিণী তার বিশাল বাহু নিয়ে ছুটে আসছে মেরিন্তারার দিকে। তাকে সে ধরে নিয়ে যাবে নিজের গুহায়।

মেরিন্তারা তখন মান্দারশাহর হাত ছেড়ে দিয়ে দ্রুত জলের গভীরে ডুব দিলো। কাঁকড়া-কবিও পিছু নিল তার। সেই সাথে পিছু নিল জল-ডাইনি আন্দ্রারিণীও।

লেজ ফিরে পেয়ে মেরিন্তারা সাঁতারে শক্তি ফিরে পেল। সে ছুটে চলতে লাগল তার পিতার প্রবাল প্রাসাদের দিকে। কিন্তু না! পথ আগলে ধরল আন্দ্রারিণী। ‘তোমাকে তোমার বাবার প্রাসাদে ফিরে যেতে দেবো না। (চলবে)