সংসদে ইব্রাহিম খলিলের কণ্ঠের প্রতিফলন দেখি তরুণ এমপিদের মধ্যে : জুবেদা কাদের চৌধুরী

Printed Edition
3rd-3
সাবেক এমপি ইব্রাহিম খলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আলোচনা ও দোয়ার আয়োজন করে

১৯৭৯ সালের জাতীয় সংসদে মুসলিম লীগের হুইপ হিসেবে ইব্রাহিম খলিল ছিলেন আধিপত্যবাদবিরোধী রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠ। জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংসদে তার যে দৃঢ় ও আপসহীন ভূমিকা ছিল, তারই প্রতিফলন বর্তমান সংসদের তরুণ সদস্যদের মধ্যে দেখতে পাই। গতকাল রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক এমপি ’৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দলের সাবেক হুইপ ইব্রাহিম খলিলের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেদা কাদের চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ইব্রাহিম খলিল সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৬৯ সালের ১১ দফা ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশনেন এবং জীবনের কোনো পর্যায়ে অন্যায়, লোভ-লালসা বা আপসের রাজনীতির কাছে মাথা নত করেননি।

মো: আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান, শেখ আব্দুল কাইউম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক জমির সজীব, এস আই ইসলাম মিলন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অধ্যাপক জাকির হোসেন, ডা: হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান গনি, আব্দুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন, মামুনুর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।