ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর এজিএম সম্পন্ন

Printed Edition
artho-3
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর এজিএম সম্পন্ন

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর পরিচালক মো: আব্দুল জলিল, ইসলামী ব্যাংক ফাউন্ডশেনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর পরিচালক মো: খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, মো: আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর সিইও মোহাম্মদ আলী, আইবিএফের জিএম মো: ফায়জুল কবীরসহ স্থানীয় পরিচালকবৃন্দ এজিএমে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালগুলোর সচিব অ্যাডভোকেট আফসার আলী শাহ। এ সময় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা এবং হাসপাতালের শেয়ারহোল্ডাররা অনলাইনে যুক্ত ছিলেন। সভায় হাসপাতালগুলোর ২০২৪-২০২৫ এর আর্থিক বিবরণী উপস্থাপন, অনুমোদন ও লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।