গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে ১১ দলীয় জোট কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় এবং জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস আহাম্মদের সঞ্চালনায় মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের কুমিল্লা উত্তর জেলার সমন্বয়ক ও জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহসভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা সহসভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অধ্যাপক রুহুল আমিন খান, কারী ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার, নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ওবায়দুল্লাহ মাহমুদ, মো: জাকির হোসেন, বিল্লাল হোসন, মাহবুবুল আলমসহ উপজেলা ও পৌরসভা সভার ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।