দনিপ্রো শহরে রুশ হামলায় নিহত ২

Printed Edition

এএফপি

ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ হামলায় দুজন নিহত হওয়ার পাশাপাশি আরো আটজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান যে বর্তমানে নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এ ছাড়াও একজন এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে এক পোস্টে তিনি জানিয়েছিলেন যে আহতদের মধ্যে ৯ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গভর্নর আরো বলেন যে এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন একটি দোকান এবং একটি গাড়ি তিগ্রস্ত হয়েছে। মূলত আবাসিক এলাকা ল করে এই হামলা চালানো হয়েছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখো মানুষ নিহত এবং কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তয়ী সঙ্ঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।