গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় স্কাউটস সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। গত বুধবার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশিয়ান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসিনা আকতার ছন্দা। বক্তব্য রাখেন, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, সংগঠনের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক প্রেসিডেন্টস স্কাউট মাহবুব আলম রাকিব, সংবর্ধিত শিক্ষার্থী আবিদা খাতুন। অনুষ্ঠানে শিক্ষক মো: আলাউদ্দিন, ক্যালিগ্রাফিক সিফাতুল্লাহ ইসলাম ও প্রতœতাত্ত্বিক সংগ্রাহক মাহির ইয়াসিরকে সংবর্ধনা প্রদান করা হয়। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।