২৪ এপ্রিলের মহাসমাবেশ সফলের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল, শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বিশাল গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণসমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বৈঠকে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়।
মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। জনগণের রায়ে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রমাণ করে যে, সরকার জনগণের আকাক্সক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করে সরকার মূলত ’২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সাথে প্রতারণার শামিল। নেতারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নেতারা ২৪ এপ্রিলের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে অংশ নেয়ার অনুরোধ জানান।