মামলা দ্রুত নিষ্পত্তি করতে ডিএসসিসির সমন্বয় সভা
Printed Edition
১৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে প্যানেলভুক্ত আইনজীবীদের সাথে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নগর ভবনে মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসসিসির প্রশাসক মো: মাহমুদুল হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান মামলায় নিয়োজিত আইনজীবীরা মামলার অগ্রগতির বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া চলমান মামলাগুলো জনস্বার্থ রক্ষা করে দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় বিষয়ে আলোচনা হয়। সুষ্ঠুভাবে মামলার তথ্য সংরক্ষণের জন্য ডিজিটাল নথি ব্যবস্থাপনার বিষয়ে আইনজীবীদের পক্ষ হতে প্রস্তাব করা হয়। এ সময় বিভিন্ন মার্কেট নির্মাণসংক্রান্ত চলমান মামলাসহ জনগুরত্বপূর্ণ মামলাগুলো আগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।