ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

আর একটু উপরে উঠলেই জলের উপরিভাগে বয়ে যাওয়া হাওয়ার স্পশর্^ পাবে তারা। ‘মেরিন্তারা, মাথা নিচু করো!’ কাঁকড়া-কবি ভয়ে ফিসফিস করে বলে, ‘আমরা কিন্তু খুবই উপরে চলে এসেছি! লাউতান সিংহ জানতে পারলে...।’

কাঁকড়া-কবির কথা শেষ না হতেই মেরিন্তারা জলের উপরে মাথা তোলে। আর তখনই সে দেখতে পায়, মৃদু ঢেউ খেলানো নীল জলের উপর দিয়ে ভেসে চলছে ছোট্ট একটি কাঠের নৌকা। নৌকাটি দেখতে ছোট কিন্তু বেশ সুন্দর ও মজবুত। মেরিন্তারার কৌতূহলী মন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে জলের উপরে তার চাঁদের মতো ঝলমলে মুখ তুলে ধরে।

নৌকায় ছিল এক রাজকুমার। তার উজ্জ্বল হাসি, দীপ্তিময় চোখ আর মজবুত দেহের গড়ন মেরিন্তারার চোখে ধাঁধা লাগিয়ে দেয়। নৌকায় রাজকুমার তার লাল লোমশ পোষা কুকুরছানাটিকে নিয়ে খেলছিলেন।

মেরিন্তারার মনে হলো, এই রাজকুমার যেন তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর কোনো প্রাণী! (চলবে)